রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় সন্ধ্যার মধ্যে বজ্রসহ বৃষ্টি ঝরতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে বলেও জানিয়েছে সংস্থাটি।
বুধবার (১১ নভেম্বর) দুপুর ১টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা বিয়ে হতে পারে। সেই সঙ্গে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া উত্তর ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।
এ সময় তাপমাত্রা প্রায় অপরিবর্তিত হতে পারে। এদিকে গত ৬ ঘণ্টায় ঢাকায় ১৫ মিলিমিটার বৃষ্টি ঝরেছে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস।
উড়াল সেতুতে মোটরসাইকেলে গাড়ির ধাক্কায় নিহত ৩
মিরপুরে ২ বাসে আগুন