বঙ্গোপসাগরে লঘুচাপের শঙ্কা, দেশের আট বিভাগেই বৃষ্টির আভাস

আপডেট : ১২ নভেম্বর ২০২৬, ০৯:১৯ এএম

দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় আগামীকাল শুক্রবার একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অধিদপ্তরের ( ১২ নভেম্বর) পূর্বাভাস অনুযায়ী, বর্তমানে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর বর্ধিতাংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় দু-এক পশলা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এদিকে সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। তবে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।

ঢাকার আবহাওয়া

রাজধানী ঢাকায় পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছে। সন্ধ্যা ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা রেকর্ড করা হয় ৬৪ শতাংশ।

আবহাওয়া পরিস্থিতির পরিবর্তনের বিষয়ে পরবর্তী পূর্বাভাসের জন্য আবহাওয়া অধিদপ্তরের হালনাগাদ তথ্য অনুসরণ করার পরামর্শ দেওয়া হচ্ছে।

এমএজেড
আরও পড়ুন
সর্বশেষপঠিত