সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৪২৫ জন।
মঙ্গলবার (৮ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় ২ জন এবং খুলনা বিভাগে একজন মারা গেছেন। তিনজনের ২ জন পুরুষ ও একজন নারী। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট ৫১ জন মারা গেছেন। তাদের মধ্যে ২৭ জন পুরুষ ও ২৪ জন নারী।
আর গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্তদের ১২০ জন বরিশাল বিভাগের, ৯৮ জন চট্টগ্রাম বিভাগের, ঢাকা উত্তরের ৩৮ জন, ঢাকা দক্ষিণের ৫৫ জন, ঢাকা বিভাগের ৩৬ জন, খুলনা বিভাগের ১৮ জন, ময়মনসিংহ বিভাগের ১১ জন, রাজশাহী বিভাগের ৪৮ জন ও সিলেট বিভাগের একজন।
এ নিয়ে চলতি বছর মোট ১৩ হাজার ১৮৮ জন ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়েছেন, যার মধ্যে ৭ হাজার ৮১৫ জন পুরুষ ও ৫ হাজার ৩৭৩ জন নারী।