ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৯২

আপডেট : ০৭ জুলাই ২০২৫, ০৪:৫৫ পিএম

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত ৪৯২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

সোমবার ( জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া তিনজনের একজন পুরুষ ও দুইজন নারী। আর আক্রান্ত ব্যক্তিদের মধ্যে ৪০৩ জনই ঢাকার বাইরের।

চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ৪৮ জন, যাদের মধ্যে ২৫ জন পুরুষ ও ২৩ জন নারী।

এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ১২ হাজার ৭৬৩ জন, যার মধ্যে সাত হাজার ৫৫৮ জন পুরুষ ও পাঁচ হাজার ২০৫ জন নারী।

FJ
আরও পড়ুন
সর্বশেষপঠিত