কত টনের এসিতে কেমন বিদ্যুৎ বিল আসে

তীব্র গরম থেকে রক্ষা পেতে কমবেশি সবাই এসি ব্যবহার করে থাকেন। তবে এসি ব্যবহারে সবচেয়ে বিদ্যুৎ বিল চিন্তায় ফেলে দেয় অনেককে। অনেকেই বিদ্যুৎ বিল কমানোর জন্য ছোট এসি কেনেন। তারপরও বিদ্যুৎ বিলের চিন্তা মাথা থেকে যায় না। জেনে নিন কত টনের এসিতে কেমন বিদ্যুৎ বিল আসতে পারে।

দেশের একটি ইলেকট্রিক পণ্যের এসি ইলেকট্রিসিটি বিল ক্যালকুলেশনের হিসেব থেকে জানা যায়, দেড় টনের একটি ইনভার্টার রেগুলার এসি ২২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একটানা ৫০ মিনিট করে প্রতিদিন আট ঘণ্টা চালালে এক মাসে বিদ্যুৎ খরচ হবে ২৫৩ দশমিক ৪১ কিলোওয়াট; যার আনুমানিক বিল আসবে প্রায় ১ হাজার ৫৬৩ টাকার কিছু বেশি।

একই সময়ে দুই টনের একটি এসির বিদ্যুৎ বিল আসবে প্রায় আড়াই হাজার টাকা। তবে এক টনের একটি এসি একই সময় ধরে চালালে বিদ্যুৎ বিল আসবে প্রায় এক হাজার ৩০০ টাকার কিছু বেশি। বিদ্যুৎ বিল নির্ভর করে ব্যবহারের ওপর।