ক্র্যাব মিলনায়তনে শুক্রবার আবু হেনা রাসেলের স্মরণে দোয়া ও শোকসভা

বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) কার্যনির্বাহী কমিটির সদস্য ও দৈনিক খবর সংযোগ-এর বিশেষ প্রতিনিধি আবু হেনা রাসেলের মৃত্যুতে দোয়া মাহফিল ও শোকসভার আয়োজন করেছে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব)।

আগামী ২৪ জুলাই (শুক্রবার) বিকেল ৩টায় রাজধানীতে ক্র্যাব মিলনায়তনের তৃতীয় তলায় এ শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

ক্র্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, মরহুম আবু হেনা রাসেলের আত্মার মাগফিরাত কামনায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে সাংবাদিকসহ সংশ্লিষ্ট সবাইকে উপস্থিত থাকার জন্য আহ্বান জানানো হয়েছে।

এ উপলক্ষে সংগঠনের পক্ষ থেকে সকলের সদয় উপস্থিতি কামনা করা হয়েছে।