ঈদে ২৪ ঘণ্টা খোলা থাকবে সিএনজি স্টেশন

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের যাত্রা সহজ ও নির্বিঘ্ন করতে দেশের সিএনজি ফিলিং স্টেশনগুলো টানা ১৩ দিন ২৪ ঘণ্টা খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। 

ঈদের আগের ৭ দিন, ঈদের দিন এবং পরের ৫ দিনসহ মোট ১৩ দিন সিএনজি স্টেশনগুলোতে এই বিশেষ সুবিধা পাওয়া যাবে।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে সম্প্রতি এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ কর্পোরেশন (পেট্রোবাংলা) এর চেয়ারম্যানকে একটি চিঠি পাঠানো হয়েছে।

চিঠির তথ্য অনুযায়ী:

আগামী ২১ মে থেকে ২ জুন পর্যন্ত সিএনজি ফিলিং স্টেশনসমূহ সার্বক্ষণিক (২৪ ঘণ্টা) খোলা থাকবে।

মন্ত্রণালয় সূত্র জানায়, ঈদের সময় মহাসড়কে অতিরিক্ত যানবাহনের চাপ থাকে। সাধারণ মানুষের দুর্ভোগ কমাতে এবং গণপরিবহন চলাচল স্বাভাবিক রাখতেই প্রতিবছরের মতো এবারও এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

৩ জুন থেকে সিএনজি স্টেশনগুলো আবার আগের নিয়মে বা নির্ধারিত সময়সূচি অনুযায়ী পরিচালিত হবে।