মালয়েশিয়া সফরে গেলেন চিফ হুইপ

ব্যক্তিগত সফরে মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি। সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুর ১২টা ১০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মালয়েশিয়ান এয়ারলাইনসের একটি ফ্লাইটে তিনি রওনা হন।

সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, চিফ হুইপের সঙ্গে এ সফরে রয়েছেন তাঁর স্ত্রী ও ছেলে। তাঁরা সবাই মালয়েশিয়ান এয়ারলাইনসের এমএইচ-১০৩ ফ্লাইটে মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়েন।

সংসদ সচিবালয় জানিয়েছে, এটি চিফ হুইপের ব্যক্তিগত সফর। সফরকালে তিনি ব্যক্তিগত কাজ সম্পন্ন করবেন।

সফরসূচি অনুযায়ী, আগামী ২৫ সেপ্টেম্বর মালয়েশিয়া থেকে দেশের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে তাঁর। ওই দিনই তাঁর ঢাকায় ফেরার কথা রয়েছে।