১৯ অক্টোবর বন্ধ থাকবে দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আগামী ১৯ অক্টোবর (সোমবার) সারা দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সংগঠনটির সভাপতি এনামুল হক খানের সই করা এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শারদীয় দুর্গোৎসবের অষ্টমী পূজা উপলক্ষে দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান সম্পূর্ণ বন্ধ থাকবে।

এ সিদ্ধান্ত কার্যকর করতে আগামী ১৯ অক্টোবর সারা দেশের জুয়েলারি ব্যবসায়ীদের নিজ নিজ প্রতিষ্ঠান বন্ধ রাখার অনুরোধ জানিয়েছে বাজুস। পাশাপাশি সিদ্ধান্ত বাস্তবায়নে সংশ্লিষ্ট সবার আন্তরিক সহযোগিতা কামনা করেছে সংগঠনটি।