হঠাৎ হাসপাতালে ভর্তি স্থানীয় সরকারমন্ত্রী ড.মঈন খান

বুকে ব্যথা নিয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আব্দুল মঈন খান। বুধবার (২১ অক্টোবর) রাতে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে এ তথ্য জানান।

তিনি বলেন, বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুর ২টার দিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন হাসপাতালে গিয়ে মঈন খানকে দেখে আসেন।

এ সময় মঈন খানের সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে। তাঁর পরিবার, দল ও সরকারের পক্ষ থেকে মহান আল্লাহর দরবারে তাঁর দ্রুত সুস্থতা কামনায় সবার কাছে দোয়া চেয়েছেন অধ্যাপক জাহিদ হোসেন।

তবে মঈন খানের শারীরিক অবস্থা বর্তমানে কেমন, কিংবা তাঁর চিকিৎসা নিয়ে বিস্তারিত কোনো তথ্য তাৎক্ষণিকভাবে জানানো হয়নি।