দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে ৫৫০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এই সময়ে এডিস মশাবাহিত রোগটিতে কারো মৃত্যু হয়। এ নিয়ে চলতি মাসে ডেঙ্গু রোগীর সংখ্যা ১৬ হাজার ছাড়িয়ে গেল।
বুধবার (২৬ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত এই তথ্য হিসাব করা হয়েছে।
এর মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার হাসপাতালগুলোতে ভর্তি হন ৪৯ জন। ৮৪ জন ভর্তি হন দক্ষিণ সিটি করপোরেশন এলাকার হাসপাতালগুলোতে। দুই সিটি করপোরেশনের বাইরে আরও ২১৫ জন রোগী ভর্তি হয়েছে।
বিভাগের মধ্যে বরিশালে ৬ জন, চট্টগ্রামে ১০২ জন, খুলনায় ৩৮ জন ও ময়মনসিংহে ৪৫ জন, রংপুরে ৮ এবং সিলেটে ৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী, ডেঙ্গুতে চলতি বছর ৮৮ জনের মৃত্যু হয়েছে। যার মধ্যে আগস্টে মারা গেছেন ৩৪ জন।
২৪ ঘণ্টায় ৬২৭ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। চলতি বছরের ১ জানুয়ারি থেকে দেশে ২৬ হাজার ২৭২ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হন। এ পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ২৪ হাজার ৩৭৪ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে চলতি বছর জানুয়ারিতে ডেঙ্গু রোগীর সংখ্যা ছিল ১ হাজার ৮১ জন, ফেব্রুয়ারিতে ৪০৯, মার্চে ৩৫৩, এপ্রিলে ৬৪০, মে মাসে ৭১৪, জুনে ২ হাজার ৯০৭ এবং জুলাই মাসে ছিল ৯ হাজার ২০৬ জন।
তৃতীয় অধিবেশনে সংসদীয় কমিটি গঠনে উত্থাপিত হতে পারে ৬ বিল
দেশে হাম উপসর্গে আরও ৭ শিশুর প্রাণহানি