পুলিশ প্রশাসনে বড় ধরনের রদবদল এনেছে সরকার। বিসিএস (পুলিশ) ক্যাডারের ডিআইজি, অতিরিক্ত ডিআইজি, পুলিশ সুপারসহ বিভিন্ন পদমর্যাদার ১৪ কর্মকর্তাকে বদলি ও নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে পৃথক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়। জনস্বার্থে জারি করা এসব আদেশ অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।
রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব তৌছিফ আহমেদ প্রজ্ঞাপন দুটিতে স্বাক্ষর করেন। এর মধ্যে একটি প্রজ্ঞাপনে আটজন এবং অপরটিতে ছয়জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে।
প্রজ্ঞাপনে অতিরিক্ত ডিআইজি, পুলিশ সুপার ও বিশেষ পুলিশ সুপার পদমর্যাদার আট কর্মকর্তাকে নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে। বদলি ও পদায়ন হওয়া কর্মকর্তারা হলেন- ১. মুহাম্মদ সাইফুল ইসলাম: অতিরিক্ত ডিআইজি, পুলিশ অধিদপ্তর, ঢাকা থেকে বদলি করে অতিরিক্ত ডিআইজি, পুলিশ স্টাফ কলেজ, ঢাকা পদে পদায়ন করা হয়েছে। ২. এ.এইচ.এম. শাহাদাত হোসাইন, পিপিএম (বার): পুলিশ সুপার (টিআর পদে), পুলিশ অধিদপ্তর, ঢাকা থেকে বদলি করে পুলিশ সুপার, পুলিশ স্টাফ কলেজ, ঢাকা পদে পদায়ন করা হয়েছে।
৩. মোহাম্মদ তৌহিদুল ইসলাম, পিপিএম: পুলিশ সুপার (টিআর পদে), পুলিশ অধিদপ্তর, ঢাকা থেকে বদলি করে বিশেষ পুলিশ সুপার, সিআইডি পদে পদায়ন করা হয়েছে। ৪. মো. সজীব খান: বিশেষ পুলিশ সুপার, সিআইডি থেকে বদলি করে পুলিশ সুপার, স্পেশাল রেসপন্স ইউনিট (এসআরইউ) পদে পদায়ন করা হয়েছে। ৫. মো. মিজানুর রহমান: বিশেষ পুলিশ সুপার, এসবি, ঢাকা থেকে বদলি করে উপপুলিশ কমিশনার, আরএমপি, রাজশাহী পদে পদায়ন করা হয়েছে।
৬. মাকসুদা খাতুন: বিশেষ পুলিশ সুপার, এসবি, ঢাকা থেকে বদলি করে পুলিশ সুপার, ট্যুরিস্ট পুলিশ পদে পদায়ন করা হয়েছে। ৭. মোহাম্মদ মনিরুজ্জামান, পিপিএম-সেবা: বিশেষ পুলিশ সুপার, এসবি, ঢাকা থেকে বদলি করে পুলিশ সুপার, নৌপুলিশ পদে পদায়ন করা হয়েছে। ৮. মো. রবিউল ইসলাম, পিএসসি: পুলিশ সুপার, পিবিআই থেকে বদলি করে বিশেষ পুলিশ সুপার, এসবি, ঢাকা পদে পদায়ন করা হয়েছে।
অপর প্রজ্ঞাপনে ডিআইজি, অতিরিক্ত ডিআইজি, যুগ্মপুলিশ কমিশনার ও অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার ছয় কর্মকর্তাকে বদলি করা হয়েছে। তারা হলেন- ১. মো. মোয়াজ্জেম হোসেন: ডিআইজি, এসবি, ঢাকা থেকে বদলি করে ডিআইজি, এপিবিএন পদে পদায়ন করা হয়েছে। ২. মো. সাজ্জাদুর রহমান: পুলিশ কমিশনার (ডিআইজি), কেএমপি, খুলনা থেকে বদলি করে ডিআইজি, সিআইডি পদে পদায়ন করা হয়েছে।
৩. মো. আসফিকুজ্জামান আকতার: যুগ্মপুলিশ কমিশনার, ডিএমপি, ঢাকা থেকে বদলি করে অতিরিক্ত পুলিশ কমিশনার, কেএমপি, খুলনা পদে পদায়ন করা হয়েছে। ৪. মো. নাজিমুল হক: অতিরিক্ত ডিআইজি, রেঞ্জ ডিআইজি'র কার্যালয়, চট্টগ্রাম থেকে বদলি করে কমান্ড্যান্ট (অতিরিক্ত ডিআইজি), আরআরএফ, সিলেট পদে পদায়ন করা হয়েছে।
৫. মুনশী শাহাবুদ্দীন: যুগ্মপুলিশ কমিশনার, ডিএমপি, ঢাকা থেকে বদলি করে অতিরিক্ত ডিআইজি, রেঞ্জ ডিআইজি'র কার্যালয়, চট্টগ্রাম পদে পদায়ন করা হয়েছে। ৬. মো. কামরুল ইসলাম: অতিরিক্ত পুলিশ সুপার (সুপারনিউমারারি পুলিশ সুপার), এসবি, ঢাকা থেকে বদলি করে অতিরিক্ত উপপুলিশ কমিশনার (সুপারনিউমারারি পুলিশ সুপার), আরপিএমপি, রংপুর পদে পদায়ন করা হয়েছে।