২০২৭ সালের হজযাত্রীদের চূড়ান্ত নিবন্ধনের শেষ সময় ১০ ডিসেম্বর

২০২৭ সালে হজ পালনে ইচ্ছুক প্রাথমিক নিবন্ধিত যাত্রীদের আগামী ১০ ডিসেম্বরের মধ্যে চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে হবে। এ সময়ের মধ্যে নির্বাচিত হজ প্যাকেজের অবশিষ্ট অর্থ জমা না দিলে তাঁদের প্রাথমিক নিবন্ধন বাতিল হবে।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয় মঙ্গলবার (২৪ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘হজ প্যাকেজ ও গাইডলাইন ২০২৭’-এর অনুচ্ছেদ ৫-এর উপধারা ৬ অনুযায়ী, সরকারি ও বেসরকারি উভয় ব্যবস্থাপনায় প্রাথমিক নিবন্ধন করা হজযাত্রীদের চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে হবে।

এ জন্য আগামী ১০ ডিসেম্বর ২০২৬ তারিখের মধ্যে নির্বাচিত প্যাকেজের অবশিষ্ট অর্থ জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

নির্ধারিত সময়ের মধ্যে অর্থ জমা দিয়ে চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন না করলে সংশ্লিষ্ট হজযাত্রীর প্রাথমিক নিবন্ধন বাতিল হবে বলে জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।

তাই সরকারি ও বেসরকারি উভয় ব্যবস্থাপনায় প্রাথমিক নিবন্ধন করা হজযাত্রীদের নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করার অনুরোধ জানিয়েছে মন্ত্রণালয়।