আজ মঙ্গলবার (৩ মার্চ) ক্রীড়াবিশ্বে এক রোমাঞ্চকর দিন। দেশের ফুটবল প্রেমীদের নজর থাকবে নারী এশিয়ান কাপের দিকে, যেখানে আজ চীনের বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্টে ঐতিহাসিক অভিষেক হতে যাচ্ছে বাংলাদেশের মেয়েদের। অন্যদিকে দেশের ক্রিকেটে আজ নির্ধারণ হবে বিসিএল ওয়ানডের চ্যাম্পিয়ন। এছাড়া রাতে ইউরোপীয় ফুটবলে রয়েছে বার্সেলোনা ও অ্যাথলেটিকো মাদ্রিদের হাইভোল্টেজ দ্বৈরথ।
একনজরে দেখে নিন আজ টিভিতে কোন কোন খেলা সরাসরি দেখা যাবে:
ফুটবল (নারী এশিয়ান কাপ)
বাংলাদেশ বনাম চীন
সরাসরি, দুপুর ২টা | টি স্পোর্টস ও ট্যাপম্যাড।
উত্তর কোরিয়া বনাম উজবেকিস্তান
সরাসরি, সকাল ৮টা | টি স্পোর্টস ও ট্যাপম্যাড।
ক্রিকেট (বিসিএল ওয়ানডে ফাইনাল)
উত্তরাঞ্চল বনাম মধ্যাঞ্চল
সরাসরি, দুপুর আড়াইটা | টি স্পোর্টস ও বিসিবি ইউটিউব।
ইউরোপীয় ফুটবল (ইংলিশ প্রিমিয়ার লিগ)
এভারটন বনাম বার্নলি
সরাসরি, রাত দেড়টা | স্টার স্পোর্টস সিলেক্ট ২।
উলভস বনাম লিভারপুল
সরাসরি, রাত সোয়া ২টা | স্টার স্পোর্টস সিলেক্ট ১।
কোপা দেল রে (স্পেন)
বার্সেলোনা বনাম অ্যাথলেটিকো মাদ্রিদ
সরাসরি, রাত ২টা | ফ্যানকোড অ্যাপ।