ইংল্যান্ড-নিউজিল্যান্ড ম্যাচসহ আজকের খেলার সূচি

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৩৯ এএম

মাঠের লড়াইয়ে আজ এক ব্যস্ত দিন পার করবেন ক্রীড়াপ্রেমীরা। একদিকে টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনালের সমীকরণ মেলাতে মুখোমুখি হচ্ছে দুই শক্তিশালী দল ইংল্যান্ড ও নিউজিল্যান্ড। অন্যদিকে, ইউরোপীয় ফুটবলের শ্রেষ্ঠত্বের লড়াই উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর ভাগ্য নির্ধারণ হবে আজ ড্র’র মাধ্যমে। এ ছাড়া রাতভর ফুটবল প্রেমীদের বুঁদ করে রাখবে ইউরোপের শীর্ষ লিগগুলোর রোমাঞ্চকর সব ম্যাচ।

একনজরে দেখে নিন আজকের (২৭ ফেব্রুয়ারি) খেলার পূর্ণাঙ্গ সময়সূচি:

ক্রিকেট (টি-টোয়েন্টি বিশ্বকাপ)

ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ড
সন্ধ্যা ৭টা ৩০ মিনিট | সরাসরি: টি স্পোর্টস ও নাগরিক টিভি।

ফুটবল (চ্যাম্পিয়ন্স লিগ)

শেষ ষোলোর ড্র
বিকেল ৫টা | সরাসরি: সনি স্পোর্টস ১ ও উয়েফা ওয়েবসাইট।

ইংলিশ প্রিমিয়ার লিগ

উলভারহ্যাম্পটন বনাম অ্যাস্টন ভিলা
রাত ২টা | সরাসরি: স্টার স্পোর্টস সিলেক্ট ১।

লা লিগা

লেভান্তে বনাম আলাভেস
রাত ২টা | সরাসরি: বিগিন অ্যাপ।

বুন্দেসলিগা

অগসবুর্গ বনাম কোলন
রাত ১টা ৩০ মিনিট | সরাসরি: সনি স্পোর্টস ১।

সিরি ‘আ’

পার্মা বনাম কালিয়ারি
রাত ১টা ৪৫ মিনিট | সরাসরি: ডিএজেডএন (DAZN)।

DR
আরও পড়ুন