টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালের দৌড়ে টিকে থাকতে আজ জয়ের কোনো বিকল্প নেই স্বাগতিক ভারতের সামনে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বাঁচা-মরার এই লড়াইয়ে জিম্বাবুয়ের মুখোমুখি হবে তারা।
দিনের প্রথম ম্যাচে অবশ্য মাঠে নামছে ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকা। এই ম্যাচে উইন্ডিজ জিতলেই বড় শঙ্কায় পড়ে যাবে ভারত। কারণ, দক্ষিণ আফ্রিকার জন্য জিম্বাবুয়ের বিপক্ষে নিজেদের শেষ ম্যাচটি অপেক্ষাকৃত সহজ হওয়ার সম্ভাবনা রয়েছে।
বিশ্বকাপের গুরুত্বপূর্ণ এই দুই ম্যাচের পাশাপাশি আজ ছোট পর্দায় দেখা যাবে ইউরোপা লিগ ও বিসিএল ওয়ানডের বেশ কয়েকটি রোমাঞ্চকর লড়াই। চলুন এক নজরে দেখে নেওয়া যাক টিভিতে আজকের খেলার সময়সূচি:
টি-টোয়েন্টি বিশ্বকাপ
ওয়েস্ট ইন্ডিজ বনাম দক্ষিণ আফ্রিকা
সময়: বেলা ৩:৩০ মিনিট
সরাসরি: টি স্পোর্টস ও নাগরিক টিভি
ভারত বনাম জিম্বাবুয়ে
সময়: সন্ধ্যা ৭:৩০ মিনিট
সরাসরি: টি স্পোর্টস ও নাগরিক টিভি
বিসিএল ওয়ানডে
উত্তরাঞ্চল বনাম দক্ষিণাঞ্চল
সময়: সকাল ৯টা
সরাসরি: ইউটিউব/বিসিবি লাইভ
মধ্যাঞ্চল বনাম পূর্বাঞ্চল
সময়: সকাল ৯টা
সরাসরি: ইউটিউব/বিসিবি লাইভ
ইউরোপা লিগ
প্লজেন বনাম প্যানাথিনাইকোস
সময়: রাত ১১:৪৫ মিনিট (সনি স্পোর্টস ১)
স্টুটগার্ট বনাম সেল্টিক
সময়: রাত ১১:৪৫ মিনিট (সনি স্পোর্টস ২)
ফেরেনৎসভারোস বনাম লুদোগোরেৎস
সময়: রাত ১১:৪৫ মিনিট (সনি স্পোর্টস ৫)
সেল্তা ভিগো বনাম পিএওকে
সময়: রাত ২টা (সনি স্পোর্টস ১)
নটিংহাম বনাম ফেনেরবাচে
সময়: রাত ২টা (সনি স্পোর্টস ২)
গেঙ্ক বনাম দিনামো জাগরেব
সময়: রাত ২টা (সনি স্পোর্টস ৫)
শ্রীলঙ্কাকে হারিয়ে সেমির পথে নিউজিল্যান্ড
বিশ্বকাপের আগে জাতীয় দলে ফিরছেন না নেইমার
