৯৬তম মিনিটে মার্তিনেল্লির গোল!
ব্রাজিল ২ : ১ জাপান
যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে গোল পেয়ে গেল ব্রাজিল। গ্যাব্রিয়েল মার্তিনেল্লির কোনাকুনি শট পোস্টে লেগে জালে জড়িয়েছে। রেফারি ছয় মিনিটের ‘ইনজুটি টাইম’ দিয়েছিলেন। ব্রাজিলের মিনিটখানেকের অপেক্ষা
৫৬ মিনিট : কাসেমিরো গোলে সমতায় ব্রাজিল
পরপর দুবার বাঁচার পর তৃতীয়বারে আর শেষ রক্ষা হয়নি জাপানের। গ্যাব্রিয়েল মাগালাইয়েসের ক্রসে কাসেমিরোর দারুণ এক হেডে সমতায় ফিরেছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।
জাপানের বিপক্ষে ১-০ তে পিছিয়ে ব্রাজিল
ব্রাজিলের জন্য হতাশার প্রথমার্ধ। হিউস্টন স্টেডিয়ামে খেলার ২৯ মিনিটে গোল খায় তারা। জাপান এক গোল দেওয়ার পর রক্ষণে ও আক্রমণে বেশ ধারালো হয়ে ওঠে।
ফলে ব্রাজিলের সমতা ফেরানোর চেষ্টা গেছে বিফলে। এক গোলে পিছিয়ে থেকে হেক্সা মিশনে নামা ব্রাজিল বিরতিতে গেছে।
হাইড্রেশন ব্রেকের পরপর জাপান ব্রাজিলকে গোল দিয়েছে। মাঝমাঠে দানিলোর কাছ থেকে লুজ বল পান সানো।
তিনি কাসেমিরোকে গতিতে পরাস্ত করে এগিয়ে যান এবং বক্সের বাইরে থেকে ডান পায়ের শটে বল জালে জড়ান। বক্সের বাইরে থেকে নেওয়া শটটি নিখুঁতভাবে পোস্টের নিচের বাম কোণ দিয়ে ভেতরে ঢুকে যায়। ২৯ মিনিটে ১-০ গোলে এগিয়ে গেল জাপান।
ব্রাজিল একাদশ:
অ্যালিসন; দানিলো, মারকিনিওস, গ্যাব্রিয়েল, সান্তোস; কাসেমিরো, গুইমারেস, পাকেতা; রায়ান, কুনহা ও ভিনিসিয়ুস জুনিয়র।
জাপান একাদশ:
সুজুকি; তোমিয়াসু, তানিগুচি, হিরোকি ইতো; দোয়ান, সানো, কামাদা, নাকামুরা; জুনিয়া ইতো, উয়েদা ও মায়েদা।