চার পরিবর্তন নিয়ে ব্রাজিলের একাদশ ঘোষণা

আপডেট : ২৯ জুন ২০২৬, ১১:০১ পিএম

ফিফা বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এর বহুল প্রতীক্ষিত ম্যাচে সোমবার (২৯ জুন) বাংলাদেশ সময় রাত ১১টায় মুখোমুখি হচ্ছে ব্রাজিল ও জাপান। ম্যাচটি সামনে রেখে এরই মধ্যে নিজেদের শুরুর একাদশ ঘোষণা করেছে দুই দল।

ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি তার দেওয়া আগের ইঙ্গিতই বাস্তবায়ন করেছেন। গ্রুপ পর্বের শেষ ম্যাচে যে একাদশ নিয়ে মাঠে নেমেছিলেন, নকআউটেও সেই দলই ধরে রেখেছেন তিনি। ফলে শুরুর একাদশে জায়গা হয়নি নেইমার জুনিয়রের। তবে আনচেলত্তি আগেই জানিয়েছেন, দ্বিতীয়ার্ধে তাকে মাঠে নামানো হবে এবং আগের ম্যাচের তুলনায় এবার তিনি আরও বেশি সময় খেলবেন। ব্রাজিল ৪-৩-৩ ছকে খেলবে।

অন্যদিকে জাপানের শুরুর একাদশে আনা হয়েছে চারটি পরিবর্তন। সবশেষ সুইডেনের বিপক্ষে খেলা দলে নেই আয়ুমু সেকো ও কো ইটাকুরা। তাদের জায়গায় রক্ষণভাগে ফিরেছেন তাকেহিরো তোমিয়াসু ও শোগো তানিগুচি। মাঝমাঠেও পরিবর্তন এনে ফিরিয়ে আনা হয়েছে সানো ও জুনিয়া ইতোকে। জাপান খেলবে ৩-৪-৩ ফরমেশনে।

দুই দলের মুখোমুখি লড়াইয়ের পরিসংখ্যান অবশ্য ব্রাজিলের পক্ষেই কথা বলছে। এখন পর্যন্ত ১৪ বার মুখোমুখি হয়েছে দুই দল। এর মধ্যে ১১টিতেই জয় পেয়েছে ব্রাজিল। দুটি ম্যাচ ড্র হয়েছে, আর জাপান জিতেছে মাত্র একবার। সেই একমাত্র জয়টি আসে ২০২৫ সালের অক্টোবরের একটি প্রীতি ম্যাচে, যেখানে দুই গোলে পিছিয়ে থেকেও ৩-২ ব্যবধানে জয় তুলে নেয় জাপান।

ব্রাজিল একাদশ: অ্যালিসন; দানিলো, মারকিনিওস, গ্যাব্রিয়েল, সান্তোস; কাসেমিরো, গুইমারেস, পাকেতা; রায়ান, কুনহা ও ভিনিসিয়ুস জুনিয়র।

জাপান একাদশ: সুজুকি; তোমিয়াসু, তানিগুচি, হিরোকি ইতো; দোয়ান, সানো, কামাদা, নাকামুরা; জুনিয়া ইতো, উয়েদা ও মায়েদা।

AS
আরও পড়ুন