টাইব্রেকারে জার্মানিকে হারিয়ে শেষ ষোলোয় প্যারাগুয়ে

জার্মানির বিদায়, শেষ ষোলোয় প্যারাগুয়ে

নাটকীয় টাইব্রেকারে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিল জার্মানি। চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা প্যারাগুয়ের কাছে টাইব্রেকারে ৪–৩ গোলে হেরেছে। এর আগে দুই দলের ১২০ মিনিটের খেলা ১–১ সমতায় শেষ হয়েছিল।

টাইব্রেকার

 

প্রথম শট নেবে জার্মানি। শট নিতে গেছেন হাভার্টজ।

জার্মানির প্রথম শট: মিস। হাভার্টজের শট বাঁ দিকে ঝাঁপিয়ে রুখে দিয়েছেন প্যারাগুয়ে গোলকিপার।

প্যারাগুয়ের প্রথম শট: গোল। প্রাদোর শটে ঠিক দিকেই ঝাঁপিয়েছিলেন জার্মান গোলকিপার। নাগাল পাননি। প্যারাগুয়ে ১–০ জার্মানি।

জার্মানির দ্বিতীয় শট: গোল। কিমিখের শট জালে। জার্মানি ১:১ প্যারাগুয়ে।

প্যারাগুয়ের দ্বিতীয় শট: গোল। গোমেজ জালে পাঠিয়েছেন। জার্মানি ১:২ প্যারাগুয়ে।

জার্মানির তৃতীয় শট: গোল। জার্মানি ২ : ২ প্যারাগুয়ে।

প্যারাগুয়ের তৃতীয় শট: গোল। জার্মানি ২ : ৩ প্যারাগুয়ে।

জার্মানির চতুর্থ শট: মিস। জার্মানি ২ : ৩ প্যারাগুয়ে।

প্যারাগুয়ের চতুর্থ শট: মিস। জার্মানি ২ : ৩ প্যারাগুয়ে।

জার্মানির পঞ্চম শট: গোল। জার্মানি ৩ : ৩ প্যারাগুয়ে।

প্যারাগুয়ের পঞ্চম শট: মিস। জার্মানি ৩ : ৩ প্যারাগুয়ে।

জার্মানির ষষ্ঠ শট: মিস।

প্যারাগুয়ের ষষ্ঠ শট: গোল। জার্মানি ৩ : ৪ প্যারাগুয়ে।


পেনাল্টি শটে জার্মানি–প্যারাগুয়ের ভাগ্য নির্ধারণ

১২০ মিনিট শেষেও আলাদা করা যায়নি জার্মানি–প্যারাগুয়েকে। ১–১ সমতায় থাকা ম্যাচ চলে গেল টাইব্রেকারে। এখন ভাগ্য কার পক্ষে হাসবে?

অতিরিক্ত সময়ের প্রথমার্ধেও খেলা সমতায়

অতিরিক্ত সময়ের প্রথমার্ধের খেলা শেষ হয়েছে। এই অর্ধে স্পষ্টত জার্মানির দাপট ছিল। কিন্তু কাঙ্ক্ষিত গোল মেলেনি। এর মধ্যে জার্মানি একবার বল জালে জড়ালেও ফাউলের কারণে বাতিল হয় গোলটি।