প্রথমার্ধের খেলা শেষে এক গোলে পিছিয়ে জার্মানি।
পিছিয়ে পড়ল জার্মানি
দারুণ এক আক্রমণে গোল করে জার্মানির বিপক্ষে এগিয়ে গেছে প্যারাগুয়ে। ৪২ মিনিটে মাতিয়াস গালারজার ক্রসে দারুণ এক হেডে গোলটি করেছেন ফরোয়ার্ড হুলিও এনসিসো।
আধা ঘণ্টায় গোল নেই, জার্মানি ০–০ প্যারাগুয়ে
শেষ বত্রিশের ম্যাচে ডালাসে খেলছে জার্মানি–প্যারাগুয়ে। ফেবারিট হলেও ম্যাচের প্রথম আধা ঘণ্টায় গোল করতে পারেনি জার্মানি। দুটি শট নিলেও দুটিই লক্ষ্যহীন। বরং প্যারাগুয়ে দুটি শটের একটি লক্ষ্যে রাখতে পেরেছে।
জার্মানি–প্যারাগুয়ে নকআউট মিশন শুরু
জার্মানি ও প্যারাগুয়ে ফিফা বিশ্বকাপ ২০২৬-এর রাউন্ড অব ৩২-এ মুখোমুখি হয়েছে।
বোস্টন স্টেডিয়ামে সোমবার (স্থানীয় সময়) শুরু হয়েছে দুই দলের নকআউট পর্বের লড়াই। জিতলেই শেষ ষোলোতে, হারলেই বিদায়—এমন সমীকরণ নিয়েই মাঠে নেমেছে দুই দল।
চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি গ্রুপ পর্বে দুই জয় ও এক হার নিয়ে ‘ই’ গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্বে উঠেছে।
যদিও শেষ ম্যাচে তারা ইকুয়েডরের কাছে ২-১ গোলে হেরেছিল, তবে প্রথম দুই ম্যাচে কুরাসাও ও আইভরি কোস্টকে হারিয়ে গ্রুপসেরা হওয়ার ভিত্তি গড়ে নেয়।
অন্যদিকে প্যারাগুয়ে‘ডি’ গ্রুপে তৃতীয় হলেও সেরা তৃতীয় স্থানধারী দলগুলোর একটি হিসেবে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে।
তাই জার্মানিকে চমকে দিয়ে শেষ ষোলোতে (রাউন্ড অব ১৬) জায়গা করে নেওয়ার লক্ষ্য নিয়েই মাঠে নেমেছে দক্ষিণ আমেরিকার দলটি।
নকআউট পর্ব হওয়ায় এই ম্যাচে ড্রয়ের সুযোগ নেই। নির্ধারিত ৯০ মিনিটে সমতা থাকলে খেলা গড়াবে অতিরিক্ত সময়ে। সেখানেও নিষ্পত্তি না হলে টাইব্রেকারে নির্ধারিত হবে বিজয়ী দল।
এই ম্যাচের বিজয়ী দল রাউন্ড অব ১৬-এ মুখোমুখি হবে ফ্রান্স ও সুইডেন ম্যাচের জয়ী দলের।
জার্মানি–প্যারাগুয়ে নকআউট মিশন শুরু
জাপানকে হারিয়ে শেষ ষোলোয় ব্রাজিল
কাসেমিরোর গোলে সমতায় ব্রাজিল
জাপানের বিপক্ষে ১-০ তে পিছিয়ে ব্রাজিল