রোমান রেইন্সকে হতাশ করে রিং ছাড়ছেন ‘দ্য রক’?

ডব্লিউডব্লিউই সারভাইভার সিরিজ: ওয়ারগেমসে চমক দেখিয়ে পেশাদার রেসলিং ছাড়ার আভাস দিয়েছেন ডোয়াইন ‘দ্য রক’ জনসন।

সংস্থাটিতে নিজের তিন দশকের পথচলা উদ্‌যাপন করতে এক বছরের বেশি সময় পর রিংয়ে ফেরেন তিনি।

এই বিশেষ প্রত্যাবর্তনের মাঝেই তার সম্ভাব্য বিদায়ের গুঞ্জনে নড়েচড়ে বসেছেন রেসলিংপ্রেমীরা।

অনুষ্ঠানে সর্বকালের সেরা রেসলারদের বাছাইয়ে নিজের প্রথম পছন্দ হিসেবে ‘স্টোন কোল্ড’ স্টিভ অস্টিনের নাম জানান দ্য রক।
একই সঙ্গে রোমান রেইন্সের সঙ্গে তার বহু কাঙ্ক্ষিত লড়াই বা ‘ড্রিম ম্যাচ’ নিয়ে ভক্তদের দীর্ঘদিনের প্রতীক্ষা নতুন করে আলোচনায় এসেছে।

রোমান রেইন্স শীর্ষে ওঠার পর থেকেই এই দ্বৈরথ দেখার অপেক্ষায় রয়েছেন দর্শকরা।

কোডি রোডসকে নিয়েও স্পষ্ট বার্তা দিয়েছেন ডোয়াইন জনসন।

তার ভাষ্য, কোডির আত্মা কেড়ে নেওয়ার উদ্দেশ্যে তিনি আসেননি, বরং সেটি আগেই তার নিয়ন্ত্রণে রয়েছে।

সব মিলিয়ে দ্য রক যদি সত্যিই রিং থেকে অবসরের সিদ্ধান্ত নেন, তবে তা হবে এক বর্ণাঢ্য অধ্যায়ের সমাপ্তি।

ডব্লিউডব্লিউই ইতিহাসে ১০ বারের বিশ্ব চ্যাম্পিয়ন এবং ষষ্ঠ ‘ট্রিপল ক্রাউন’ জয়ী হিসেবে তিনি স্মরণীয় হয়ে থাকবেন।