শুরু হয়েছে রেসলিং প্রতিযোগিতা

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:৫২ পিএম

বাংলাদেশ এ্যামেচার রেসলিং ফেডারেশনের ব্যবস্থাপনায় রোববার (১৮ ফেব্রুয়ারি) থেকে শুরু হয়েছে উন্মুক্ত ১২তম সার্ভিসেস (পুরুষ ও মহিলা) রেসলিং প্রতিযোগিতা।

প্রতিযোগিতার প্রথম দিনে মহিলা বিভাগে ৪টি গোল্ড মেডেল ম্যাচ অনুষ্ঠিত হয়। ৫০ কেজি ওজন শ্রেণীতে আনসারের স্মৃতি আক্তারকে হারিয়ে স্বর্ণ জয় করেন সেনাবাহিনীর পৃথী রানী দাস। ৫৩ কেজিতে সেনাবাহিনীর ফারহানাকে হারিয়ে স্বর্ণ পান আনসারের মিম। ৫৫ কেজিতে সেনাবাহিনীর রিমিকে পরাজিত করে স্বর্ণ পান আনসারের স্বপ্না। ৫৭ কেজিতে সেনাবাহিনীর সুমাইয়াকে হারিয়ে স্বর্ণ জিতেছেন  আনসারের রুপালী।

এবারের প্রতিযোগিতায় সার্ভিসেস দলগুলো থেকে পুরুষ ও মহিলা বিভাগে মোট ২০টি ওজন শ্রেণীতে ১৫০ জন খেলোয়াড় অংশ গ্রহণ করছে। সোমবার সকাল ১০টা থেকে প্রতিযোগিতার দ্বিতীয় দিনের খেলা শুরু হবে।

AH/SA
আরও পড়ুন