সিঙ্গাপুরের বিপক্ষে একাদশে জামালসহ ৪ পরিবর্তন

মালয়েশিয়ার বিপক্ষে হার দিয়ে আসিয়ান কাপ শুরু করেছে বাংলাদেশ। সেই হতাশা ভুলে আজ সিঙ্গাপুরের বিপক্ষে জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামছে হামজা চৌধুরী-শমিত সোমরা। গুরুত্বপূর্ণ এই ম্যাচে একাদশে চারটি পরিবর্তন এনেছে বাংলাদেশ।

অনেক দিন পর একাদশে ফিরেছেন নিয়মিত অধিনায়ক জামাল ভূঁইয়া। তার সঙ্গে একাদশে জায়গা পেয়েছেন জিদান ইউসুফ, শুকি ইতোফুসা ও শেখ মোরসালিন।

মালয়েশিয়ার বিপক্ষে খেলা শাকিল আহাদ তপু, সোহেল রানা সিনিয়র, ফারহান আলী ওয়াহিদ ও ফাহামিদুল ইসলাম একাদশ থেকে বাদ পড়েছেন।

টুর্নামেন্টের প্রথম ম্যাচে মালয়েশিয়ার কাছে ৩-০ গোলে হেরেছিল বাংলাদেশ।

সিঙ্গাপুরের বিপক্ষে এর আগে চারবার মুখোমুখি হয়েছে বাংলাদেশ। তবে কোনো ম্যাচেই জয় পায়নি লাল-সবুজের দল। তিন ম্যাচে হারের বিপরীতে একটি ম্যাচ ড্র হয়েছে।

বাংলাদেশের একাদশ:

গোলরক্ষক: মেহেদী হাসান শ্রাবণ

ডিফেন্ডার: সাদ উদ্দিন, তারিক কাজী, জিদান ইউসুফ, জায়ান আহমেদ

মিডফিল্ডার: হামজা চৌধুরী, জামাল ভূঁইয়া, শমিত সোম

ফরোয়ার্ড: শুকি ইতোফুসা, শেখ মোরসালিন ও রাকিব হোসেন