আবারও দাম কমলো সোনার

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৭ পিএম

দেশের বাজারে সোনার গহনার দাম আবারও কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার গহনার দাম ২ হাজার ১৫৮ টাকা কমানো হয়েছে। ফলে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি সোনার গহনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩০ হাজার ৭৭২ টাকা।

সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে নতুন এ দাম কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাজুস।

স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম কমায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের সভায় সোনার দাম কমানোর সিদ্ধান্ত হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নতুন দাম ঘোষণা করা হয়।

এর আগে গত ২৬ সেপ্টেম্বর ভালো মানের ২২ ক্যারেটের এক ভরি সোনার গহনার দাম ১ হাজার ৬৯১ টাকা কমানো হয়েছিল। এর মাত্র দুই দিন পর আবারও দাম কমানো হলো। ফলে দুই দফায় ২২ ক্যারেটের এক ভরি সোনার গহনার দাম কমেছে মোট ৩ হাজার ৮৪৯ টাকা।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী ভ্যাটসহ সোনার নির্ধারিত দাম:

  • ২২ ক্যারেট ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমিয়ে দাম ২ লাখ ৩০ হাজার ৭৭২ টাকা।
  • ২১ ক্যারেট ভরিতে ২ হাজার ১০০ টাকা কমিয়ে দাম ২ লাখ ২০ হাজার ৩৯১ টাকা।
  • ১৮ ক্যারেট ভরিতে ১ হাজার ৮০৮ টাকা কমিয়ে দাম ১ লাখ ৮৯ হাজার ২৪৮ টাকা।
  • সনাতন পদ্ধতির দাম ভরিতে ১ হাজার ৮০৮ টাকা কমিয়ে ১ লাখ ৫৪ হাজার ২৫৬ টাক।

এদিকে সোনার পাশাপাশি রুপার গহনার দামও কমিয়েছে বাজুস।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী ভ্যাটসহ রুপার নির্ধারিত দাম:

  • ২২ ক্যারেট ভরিতে ৩৫০ টাকা কমিয়ে দাম ৪ হাজার ৪৯১ টাকা।
  • ২১ ক্যারেট ভরিতে ২৯১ টাকা কমিয়ে দাম ৪ হাজার ৩১৬ টাকা।
  • ১৮ ক্যারেট ভরিতে ২৩৪ টাকা কমিয়ে দাম ৩ হাজার ৭৩২ টাকা।
  • সনাতন পদ্ধতির দাম ভরিতে ২৩৪ টাকা কমিয়ে ২ হাজার ৭৯৯ টাকা।
এএম
আরও পড়ুন
সর্বশেষপঠিত