সাড়ে ২১ হাজার কোটি টাকা জরিমানা অ্যাপলের

ইউরোপীয় ইউনিয়নের আইন ভঙ্গ করায় প্রায় দুই বিলিয়ন বা ২০০ কোটি ডলার জরিমানা গুনতে হয়েছে আমেরিকান বহুজাতিক প্রযুক্তি কোম্পানি অ্যাপল। সোমবার (৪ মার্চ) বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানায়।

রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, সুইডেনভিত্তিক মিউজিক স্ট্রিমিং প্রতিষ্ঠান স্পটিফাইয়ের অ্যান্টিট্রাস্ট মামলায় অ্যাপেলকে ১ দশমিক ৯৫ বিলিয়ন মার্কিন ডলার জরিমানা করা হয়। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২১ হাজার ৪০৯ কোটি ২২ লাখ ৫৫ হাজার টাকার মতো।

তবে ইউরোপীয় ইউনিয়নের সিদ্ধান্তের সমালোচনা করে অ্যাপল জানিয়েছে, তারা বিষয়টি আদালতে চ্যালেঞ্জ করবে। সূত্র: রয়টার্স