ইসলামী ব্যাংকের ইন্টার্নশিপ প্রোগ্রাম উদ্বোধন

ইসলামী ব্যাংক ট্রেনিং অ্যান্ড রিসার্চ একাডেমি (আইবিটিআরএ) আয়োজিত ১৬৫তম ইন্টার্নশিপ প্রোগ্রাম রোববার (৪ জানুয়ারি) শুরু হয়েছে।

ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর মো. ওমর ফারুক খাঁন প্রধান অতিথি হিসেবে এ প্রোগ্রামের উদ্বোধন করেন।

আইবিটিআরএ’র ডিরেক্টর জেনারেল এ এস এম রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- আইবিটিআরএ’র ডাইরেক্টর (ট্রেনিং) মো. মিজানুর রহমান মিজি, ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এন এস এম রেজাউর রহমান ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. মিজানুর রহমান।

বিভিন্ন পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ১৩০ জন শিক্ষার্থী ৬০ দিনব্যাপী এ প্রোগ্রামে অংশ নিচ্ছেন।