চলতি মাসের প্রথম ২৮ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ২৫৮ কোটি ৬০ লাখ মার্কিন ডলার, যা দৈনিক গড়ে ৯ কোটি ২৪ লাখ ডলারের সমান। সোমবার (২৯ জুন) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, চলতি জুন মাসের প্রথম ২৮ দিনে রেমিট্যান্স প্রবাহ গত বছরের একই সময়ের তুলনায় কিছুটা কমেছে। গত বছরের একই সময়ে দেশে এসেছিল ২৫৪ কোটি ডলার রেমিট্যান্স।
চলতি অর্থবছরের জুলাই থেকে ২৮ জুন পর্যন্ত দেশে মোট রেমিট্যান্স এসেছে ৩ হাজার ৫৩৪ কোটি ৩০ লাখ মার্কিন ডলার। বছর ব্যবধানে এ প্রবাহ বেড়েছে ১৭ দশমিক ৬০ শতাংশ।
এর আগে মে মাসে দেশে এসেছে ৩৪২ কোটি ৫০ লাখ ৩০ হাজার মার্কিন ডলার, যা দেশের ইতিহাসে কোনো এক মাসে দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স। এপ্রিল মাসে এসেছে ৩১২ কোটি ৭৩ লাখ ডলার।
মার্চ মাসে দেশে সর্বোচ্চ এক মাসের রেকর্ড রেমিট্যান্স আসে, যার পরিমাণ ছিল ৩৭৫ কোটি ৫০ লাখ ৫০ হাজার ডলার। ফেব্রুয়ারিতে এসেছে ৩০২ কোটি ৭ লাখ ৬০ হাজার ডলার এবং জানুয়ারিতে ৩১৭ কোটি ৯ লাখ ৪০ হাজার ডলার রেমিট্যান্স।
ডিসেম্বরে দেশে রেমিট্যান্স আসে ৩২২ কোটি ৬৭ লাখ ডলার এবং নভেম্বরে আসে ২৮৮ কোটি ৯৫ লাখ ২০ হাজার ডলার।