পদ্মা ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের ১৩৯তম পর্ষদ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার (২৮ জুন) ব্যাংকের প্রধান কার্যালয়ে এই সভাটি অনুষ্ঠিত হয়।
পদ্মা ব্যাংকের চেয়ারম্যান মোঃ শওকত আলী খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় ব্যাংকের পরিচালনা পর্ষদের অন্যান্য পরিচালকবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় পরিচালকদের মধ্যে অংশ নেন— জনতা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোঃ মজিবর রহমান, অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোঃ আনোয়ারুল ইসলাম এবং রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী মোঃ ওয়াহিদুল ইসলাম।
এছাড়াও সভায় অন্যান্য পরিচালকদের মধ্যে মোহাম্মদ মাসুদুর রহমান ও তামিম মারজান হুদা এবং স্বতন্ত্র পরিচালক মোঃ রুকুনুজ্জামান (ব্যারিস্টার-অ্যাট-ল) ও এএইচএম আরিফুল ইসলাম এফসিএ উপস্থিত ছিলেন।
পদ্মা ব্যাংকের পরিচালনা পর্ষদের এই গুরুত্বপূর্ণ সভাটি পরিচালনা করেন ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী মোঃ তালহা।
খুচরা ব্যবসায়ীদের যে সুখবর দিলো সরকার
বাংলাদেশকে ১১০ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক