আজ যে এলাকায় বন্ধ থাকবে ব্যাংক

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন উপলক্ষে আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর) নির্বাচনি এলাকার সব তফসিলি ব্যাংক বন্ধ থাকবে। এদিন ব্যাংকগুলোর আঞ্চলিক কার্যালয়সহ সব শাখা ও উপশাখায় লেনদেন বন্ধ থাকবে।

বুধবার (২৮ অক্টোবর) এ বিষয়ে একটি সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংকের সুপারভাইজরি ডেটা ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যানালিটিক্স ডিপার্টমেন্ট (এসডিএডি)।

সার্কুলারে বলা হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঘোষিত সাধারণ ছুটির পরিপ্রেক্ষিতে ঠাকুরগাঁও-১ আসনের নির্বাচনি এলাকার সব তফসিলি ব্যাংকের আঞ্চলিক কার্যালয়, শাখা ও উপশাখা বৃহস্পতিবার বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে জনস্বার্থে এ নির্দেশনা জারি করা হয়েছে।