বকেয়া গ্যাস বিল আদায়ে খেলাপি গ্রাহকদের সংযোগ বিচ্ছিন্ন করার অভিযান অব্যাহত রেখেছে তিতাস গ্যাস ট্রান্সমিসন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি। সংযোগ বিচ্ছিন্ন হওয়া এড়াতে গ্রাহকদের নির্ধারিত সময়ের মধ্যে নিয়মিত বিল পরিশোধের অনুরোধ জানিয়েছে সংস্থাটি।
মঙ্গলবার (২৪ নভেম্বর) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, তিতাস গ্যাসের আওতাধীন বিভিন্ন এলাকায় বকেয়া বিল পরিশোধ না করা শিল্প, বাণিজ্যিক, সিএনজি, ক্যাপটিভ ও আবাসিক গ্রাহকদের বিরুদ্ধে সংযোগ বিচ্ছিন্নকরণ অভিযান চলছে।
এ পরিস্থিতিতে সংযোগ বিচ্ছিন্ন হওয়া এড়াতে নির্ধারিত সময়ের মধ্যে গ্যাস বিল পরিশোধ করতে গ্রাহকদের প্রতি আহ্বান জানিয়েছে তিতাস। একই সঙ্গে অবৈধভাবে গ্যাস ব্যবহার থেকে বিরত থাকার জন্যও সতর্ক করেছে সংস্থাটি।