এনআরবি ব্যাংকের এমডির দায়িত্বে ওমর ফারুক

শেয়ারবাজারে তালিকাভুক্ত এনআরবি ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) দায়িত্ব পালন করবেন ব্যাংকটির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) মো. ওমর ফারুক খান। 

বুধবার (২৯) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ব্যাংকটির বর্তমান ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার পদ শূন্য থাকায় এএমডি মো. ওমর ফারুক খান এ পদে দায়িত্ব পালন করবেন।

মঙ্গলবার (২৮ মে) থেকে পরবর্তী আদেশ না হওয়া পর্যন্ত এনআরবি ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের তিনি দায়িত্ব পালন করবেন।