শেয়ারবাজারে ব্যাংক খাতের তালিকাভুক্ত প্রতিষ্ঠান এনআরবি ব্যাংকের চলতি বছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর ২০২৪) শেয়ার পতি আয় বা মুনাফা (ইপিএস) কমেছে ৮৬ শতাংশ।
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিটি জানিয়েছে, চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর ২০২৪) ইপিএস হয়েছে ০.১২ টাকা। যা আগের বছরের একই সময়ে ইপিএস হয়েছিল ০.৮৬ টাকা। এতে করে তিন মাসের হিসাবে ইপিএস কমেছে ০.৭৪ টাকা বা ৮৬ শতাংশ।
আর চলতি বছরের ৯ মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর ২০২৪) শেয়ার প্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.২৮ টাকা। যা আগের বছরের একই সময়ে ইপিএস হয়েছিল ০.২৩ টাকা। এতে করে ইপিএস বেড়েছে ০.০৫ টাকা বা ২২ শতাংশ।
এছাড়া গত ৩০ সেপ্টেম্বর কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১২.৮৩ টাকায়।

