এনআরবি ব্যাংকের বোর্ড সভা ৭ মে 

আপডেট : ০২ মে ২০২৪, ০২:৩০ পিএম

শেয়ারবাজারে তালিকাভুক্ত এনআরবি ব্যাংক লিমিটেডের বোর্ড সভার তারিখ ঘোষণা করেছে। আগামী ৭ মে বিকেল ৪টায় কোম্পানিটির বোর্ড সভা অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (২ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, আলোচিত সভায় ৩১ মার্চ, ২০২৪ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।

AHA/FI
আরও পড়ুন