১০ শতাংশ বেড়ে দর বৃদ্ধির শীর্ষে হাইডেলবার্গ ম্যাটেরিয়ালস

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার (২৬ জুন) লেনদেনে অংশ নিয়েছে ৩৯৪টি কোম্পানি ও মিউচুয়্যাল ফান্ড। এর মধ্যে শেয়ারের দাম বেড়েছে ২৫১টির। এদিন দামবৃদ্ধির তালিকায় শীর্ষ ১০ কোম্পানির প্রথমে ছিল হাইডেলবার্গ মেটেরিয়ালস বাংলাদেশ পিএলসি। বুধবার (২৬ জুন) ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইর তথ্য অনুযায়ী, ‘এ’ ক্যাটাগরির কোম্পানিটির শেয়ার আজ ৫৪৬ বারে ৯০ হাজার ৮৩৪টি শেয়ারের হাতবদল হয়েছে। আর এসব শেয়ারের বাজার মূল্য দাঁড়িয়েছে ১ কোটি ৮৮ লাখ টাকা। কোম্পানিটির শেয়ারের দাম আগের কার্যদিবসের তুলনায় ১০ শতাংশ বেড়ে ২১১ টাকা ২০ পয়সায় উঠেছে। দাম বৃদ্ধির শীর্ষ তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে রবি আজিয়াটা। ‘এ’ ক্যাটাগরির কোম্পানিটির ৩ হাজার ২২৫ বার হাতবদলে ৩৭ লাখ ৭৬ হাজার ৩৩টি শেয়ারের লেনদেন হয়েছে। আর ৯.৯৬ শতাংশ দাম বেড়ে ২৩ টাকা ৪০ পয়সায় অবস্থান করছে। দাম বৃদ্ধির শীর্ষ তিনে  রয়েছে কর্ণফুলি ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।

‘এ’ ক্যাটাগরির এ কোম্পানির ১৫ লাখ ৪ হাজার ৮১৮টি শেয়ারের লেনদেন হয়েছে। এদিন কোম্পানিটির শেয়ারের দাম ৩০ টাকা ৬০ পয়সা থেকে ৩৪ টাকা ১০ পয়সায় উঠানামা করে। দিন শেষে ৯.০৩ শতাংশ বৃদ্ধি পেয়ে ৩৩ টাকা ৮০ পয়সায় দাঁড়িয়েছে। এরপর দাম বাড়ার শীর্ষ তালিকায় থাকায় অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- রানার অটোমোবাইলসের ৮.৩৩ শতাংশ, শিকদার ইন্স্যুরেন্স কোম্পানি ৮.২৪ শতাংশ, ওয়াটা কেমিক্যালের ৮.১১ শতাংশ,ওরিয়ন ইনফিউশনের ৭.৮০ শতাংশ, ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজের ৭.৪৯ শতাংশ, তিতাস গ্যাসের ৬.৫১ শতাংশ এবং এমবিএল ফার্স্ট মিউচুয়্যাল ফান্ডের ৬.৩৮ শতাংশ দাম বৃদ্ধি পেয়েছে।

সোনালী আশেঁর ৮.৭৪ শতাংশ, বিএসআরএমের ৮.৬৩ শতাংশ, ওয়ালটেক হাইটেক ইন্ডাস্ট্রিজের ৭.৪৮ শতাংশ, রেনেটা লিমিটেডের ৭.৪৩ শতাংশ, সোনালি পেপার মিলসের ৬.৪০ শতাংশ, ওয়াটা কেমিক্যালের ৫.৪৩ শতাংশ এবং আফতাব অটোর ৫.৩৬ শতাংশ দাম বেড়েছে।