ইরানের শিল্পনগরী আরাক শহরের সমৃদ্ধির অজানা ইতিহাস

ইরানের মধ্য-পশ্চিমাঞ্চলে অবস্থিত মার্কাজি প্রদেশের রাজধানী আরাক আজ দেশটির অন্যতম প্রধান শিল্পনগরী হিসেবে পরিচিত। কাজার রাজবংশের শাসনামলে সুলতানাবাদ নামে এই শহরটি মূলত সামরিক ও প্রশাসনিক জনপদ হিসেবে গড়ে উঠেছিল।

ফরাসি প্রকৌশলী ত্রেজারের নকশায় দাবার ছকের মতো সুপরিকল্পিতভাবে শহরটি নির্মাণ করা হয়। সময়ের পরিক্রমায় কৃষি, আন্তর্জাতিক বাণিজ্য এবং রেল যোগাযোগের কল্যাণে এর অর্থনৈতিক গুরুত্ব দ্রুত বৃদ্ধি পায়।

শহরটির রূপান্তরের মূল কেন্দ্রে ছিল এর সুবিশাল ঐতিহাসিক বাজার। উনিশ শতকের শেষভাগে সুলতানাবাদ আন্তর্জাতিক কার্পেট বাণিজ্যের অন্যতম প্রধানকেন্দ্রে পরিণত হয়।

পরবর্তীতে ট্রান্স-ইরানিয়ান রেলপথ চালু হওয়ার ফলে শহরটির যোগাযোগের ক্ষেত্র আরও প্রসারিত হয়। এর হাত ধরেই বিংশ শতকের প্রথমার্ধে আরাকে আধুনিক শিল্পকারখানা ও চিনিকল গড়ে উঠতে শুরু করে।

ষাটের ও সত্তরের দশকে ভারী প্রকৌশল এবং ধাতু উৎপাদনের মাধ্যমে শহরটির অর্থনীতি নতুন মাত্রা পায়। ইরালকো এবং মেশিন সাজি আরাকের মতো বড় বড় প্রতিষ্ঠানের কল্যাণে এটি ইরানের অন্যতম প্রধান শিল্পনগরে রূপ নেয়।

সূত্র: পার্স টুডে