যুক্তরাষ্ট্রের সঙ্গে যদি ইরানের চুক্তি হয় তাহলে দেশটির ওপর ইউরোপের দেশগুলো নিষেধাজ্ঞা শিথিল করতে পারে বলে জানিয়েছেন জার্মানির চ্যান্সেলর ফ্রেডরিক মার্জ।
শুক্রবার (২৪ এপ্রিল) সাইপ্রাসে ইউরোপীয় ইউনিয়নের সম্মেলনে যোগ দেন ফ্রেডরিক। সেখানেই এ তথ্য জানান তিনি।
তার এ মন্তব্যে ফুটে উঠেছে নিষেধাজ্ঞা শিথিলের বিষয়টি বৃহৎ কূটনৈতিক প্রক্রিয়ার অংশ হবে।
তিনি সাংবাদিকদের বলেন, নিষেধাজ্ঞা শিথিল একটি প্রক্রিয়ার অংশ হতে পারে।
আর ইরানের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের ক্ষেত্রে ইউরোপীয় নেতাদের সমর্থন আছে বলেও জানিয়েছেন তিনি। ফ্রেডরিক বলেন, কেউ এটির বিরোধীতা করেননি। এ ধরনের পদক্ষেপ আলোচনা প্রক্রিয়াকে আরও সামনে এগিয়ে নিতে পারে।
সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, জার্মান চ্যান্সেলরের এমন মন্তব্য নির্দেশ করছে কূটনীতিতে ইউরোপীয়রাও যুক্ত হতে চায়। আর নিষেধাজ্ঞার বিষয়টিকে উভয় দেশকে চুক্তিতে সম্মত করার টুল হিসেবে ব্যবহার করতে পারে তারা। সূত্র: আলজাজিরা