ইরান ও রাশিয়ার তেলের ওপর আর কোনো ছাড় নয়: মার্কিন অর্থমন্ত্রী

আপডেট : ২৫ এপ্রিল ২০২৬, ০৮:৪২ এএম

সমুদ্রপথে থাকা ইরান ও রাশিয়ার জ্বালানি তেল কেনার ওপর যুক্তরাষ্ট্র যে বিশেষ ছাড় দিয়েছিল, তার মেয়াদ আর নবায়ন করা হবে না। মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট এ তথ্য নিশ্চিত করেছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা এপি।

স্কট বেসেন্ট বলেন, সমুদ্রপথে থাকা ইরানি তেলের ক্ষেত্রে ছাড়ের সময়সীমা বাড়ানোর বিষয়টি পুরোপুরি অসম্ভব বা আলোচনার বাইরে। তিনি বলেন, ‘ইরানিদের জন্য কোনো ছাড় নেই। (ইরানের বন্দরে) আমাদের অবরোধ চলছে এবং সেখান থেকে কোনো তেল বের হচ্ছে না।’

এই সিদ্ধান্তের ফলে যেসব দেশ ইরান বা রাশিয়ার জ্বালানি তেলের ওপর নির্ভরশীল, তারা বড় ধরণের সংকটে পড়তে পারে। বিশেষ করে এশীয় অঞ্চলের দেশগুলোতে জ্বালানি তেলের দাম আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। মার্কিন অর্থমন্ত্রীর এই বক্তব্য তেহরান ও মস্কোর সঙ্গে ওয়াশিংটনের সংঘাতকে আরও তীব্রতর করবে বলে ধারণা করা হচ্ছে। সূত্র: আল-জাজিরা

YA
আরও পড়ুন
সর্বশেষপঠিত