ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ও জাপানের পররাষ্ট্রমন্ত্রী তোশিমিতসু মোতেগির মধ্যে এক গুরুত্বপূর্ণ টেলিফোন আলাপ অনুষ্ঠিত হয়েছে।
ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম আইআরআইবি এই তথ্য নিশ্চিত করেছে।
ফোনালাপে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী বর্তমান আঞ্চলিক পরিস্থিতি এবং দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন। বিশেষ করে মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা এবং স্থিতিশীলতা রক্ষায় দুই দেশের ভূমিকা নিয়ে মতবিনিময় করা হয়। কূটনৈতিক এই যোগাযোগের মাধ্যমে তেহরান ও টোকিও নিজেদের মধ্যকার পারস্পরিক সহযোগিতা ও সমঝোতা আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেছে।
এদিকে জাপানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলাপের আগে ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জঁ-নোয়েল বারোর সঙ্গেও কথা বলেন আব্বাস আরাগচি। ফোনালাপে আরাগচি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি আগ্রাসন বন্ধে ইরানের অবস্থান ও বিভিন্ন কূটনৈতিক উদ্যোগ সম্পর্কে ফ্রান্সকে অবহিত করেন। জবাবে ফরাসি পররাষ্ট্রমন্ত্রী চলমান কূটনৈতিক প্রচেষ্টার প্রতি তার দেশের সমর্থন পুনর্ব্যক্ত করেন এবং এই অঞ্চলে দীর্ঘস্থায়ী শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠার আশাবাদ ব্যক্ত করেন।