ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র সংঘর্ষ চায় না বলে মন্তব্য করেছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ।
মঙ্গলবার (৫ মে) মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগনে এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী বলেন, হরমুজ প্রণালিতে ইরানের অবৈধ দখল ভাঙতে চায় যুক্তরাষ্ট্র। এ জন্য মার্কিন সামরিক বাহিনী অপারেশন প্রজেক্ট ফ্রিডম চালাচ্ছে।
তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র ইরানে আগ্রাসন থেকে শিপিং রক্ষা করার চেষ্টা করছে। হরমুজ প্রণালি খোলার অংশ হিসাবে যুক্তরাষ্ট্রকে ইরানের আকাশসীমা বা জলসীমায় প্রবেশ করতে হবে না।
পিট হেগসেথ আরও বলেন, আমরা সংঘর্ষ চাই না। তারা বলেছে তারা প্রণালী নিয়ন্ত্রণ করে, কিন্তু তারা তা করে না। সূত্র: আল–জাজিরা