হরমুজ প্রাণালিতে কোনো বাণিজ্যিক জাহাজ হামলার শিকার হলে ইরানকে ভয়াবহ আক্রমণের মুখে পড়তে হবে বলে হুমকি দিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ।
মার্কিন প্রতিরক্ষা সদরদপ্তর পেন্টাগনে মঙ্গলবার (৫ মে) এক সংবাদ সম্মেলনে হেগসেথ এ হুমকি দেন।
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্রের অপারেশন প্রজেক্ট ফ্রিডম চলাকালে যদি বাণিজ্যিক জাহাজ লক্ষ্যবস্তু করা হয়, তাহলে ইরানে ভারী হামলা চালানো হবে।
তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বিশ্বের প্রতি সরাসরি উপহার হিসেবে, আমরা হরমুজ প্রণালীতে একটি শক্তিশালী লাল, সাদা, এবং নীল গম্বুজ স্থাপন করেছি। কোনো বাণিজ্যিক জাহাজে হামলা হলে ইরানকে ভয়াবহ হামলার মুখে পড়তে হবে।
উল্লেখ্য, হরমুজ প্রণালি দিয়ে বিশ্বের জ্বালানির শতকরা ২০ ভাগ পরিবাহিত হয়। ইরানে মার্কিন–ইসরায়েলি হামলার জেরে হরমুজ বন্ধ করে দেয় তেহরান। আটকে পড়া জাহাজগুলোর চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে ‘প্রজেক্ট ফ্রিডম’ অভিযান শুরুর ঘোষণা দেয় ওয়াশিংটন। সূত্র: আল–জাজিরা।
ইরানের সঙ্গে যুদ্ধবিরতি শেষ হয়ে যায়নি: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী