মধ্যপ্রাচ্যে আমেরিকা ও ইসরায়েলের ষড়যন্ত্র নিয়ে তীব্র ক্ষোভ উগরে দিয়েছেন বাহরাইনের জ্যৈষ্ঠ শিয়া ধর্মীয় নেতা আয়াতুল্লাহ শেখ ঈসা কাসেম। একইসঙ্গে মুসলিম বিশ্বের সংকটময় পরিস্থিতিতে কিছু আরব দেশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।
তিনি অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল পরিকল্পিতভাবে ইসলামী দেশগুলোতে ভেদাভেদ সৃষ্টির পাঁয়তারা করছে। তাদের মূল লক্ষ্য হলো ধর্মের দোহাই দিয়ে মুসলিম উম্মাহর মধ্যকার সামাজিক ও জাতীয় ঐক্য বিনষ্ট করা।
ইসলামী দেশগুলোর যৌথ শক্তি ও সম্পদ ধ্বংস করতে পশ্চিমা গোষ্ঠী বিপুল অর্থ ঢালছে বলে দাবি করেন তিনি। তাঁর মতে, এ ধরনের ধ্বংসাত্মক প্রচারণার মাধ্যমে পুরো অঞ্চলে দীর্ঘমেয়াদি অস্থিরতা তৈরি করা হচ্ছে।
পরিস্থিতি জেনেও অনেক আরব শাসক আমেরিকা ও ইসরায়েলের এসব নীতিতে সরাসরি বা পরোক্ষভাবে সমর্থন দিচ্ছে। এমন আপসকামিতা ও নীরবতা পুরো মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতাকে চরম হুমকির মুখে ফেলছে বলে তিনি সতর্ক করেন।
সংবাদের মূল সূত্র: পার্সটুডে
ও তাসনিম নিউজ এজেন্সি