দক্ষিণ চীন সাগর পেরিয়ে মধ্যপ্রাচ্যের দিকে এগোচ্ছে যুক্তরাষ্ট্রের শক্তিশালী বিমানবাহী রণতরি ‘ইউএসএস থিওডোর রুজভেল্ট’। স্যাটেলাইট থেকে প্রাপ্ত সাম্প্রতিক ছবি বিশ্লেষণ করে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ তথ্য নিশ্চিত করেছে।
ছবিতে দেখা যায়, মূল রণতরিটির সঙ্গে যুক্তরাষ্ট্রের আরও চারটি অত্যাধুনিক নৌযান অবস্থান করছে। পুরো বহরটি বর্তমানে দক্ষিণ চীন সাগর অতিক্রম করছে এবং এর গতিপথ মধ্যপ্রাচ্যের দিকে নির্দেশ করছে।
গত সেপ্টেম্বরের শেষের দিকে ক্যালিফোর্নিয়ার সান দিয়েগো নৌঘাঁটি থেকে যাত্রা শুরু করে এই মার্কিন নৌবহর। এরপর জাপানের ইয়োকোসুকায় অবস্থানকালে বহরটি একটি সামরিক মহড়ায় অংশ নেয়।
পরবর্তী পরিকল্পনা অনুযায়ী, রণতরিটি সাময়িকভাবে সিঙ্গাপুরে কিছুদিন অবস্থান করবে। নির্ধারিত বিরতি শেষে বহরটি পুনরায় মধ্যপ্রাচ্যের মূল উদ্দেশ্য নির্ধারণ করে তার যাত্রা শুরু করবে।
মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড বা সেন্টকমের আওতাধীন এলাকায় পৌঁছাতে মধ্য-নভেম্বর পর্যন্ত সময় লাগতে পারে। তবে এই বিশাল সামরিক উপস্থিতির সুনির্দিষ্ট কারণ সম্পর্কে ওয়াশিংটন এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।
সূত্র: আল জাজিরা
মুসলিম পর্যটনের বিশ্বমঞ্চ হতে চায় মালয়েশিয়ার পাহাং
ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের