যুক্তরাষ্ট্রের সামরিক দুর্বলতা এবং ইরানের শক্তিশালী প্রতিরোধ ব্যবস্থার কারণে ডোনাল্ড ট্রাম্প শান্তির কথা বলতে বাধ্য হচ্ছেন।
সম্প্রতি ইয়েমেনের শক্তিশালী প্রতিরোধ আন্দোলন আনসারুল্লাহর রাজনৈতিক ব্যুরোর জ্যেষ্ঠ সদস্য হিজাম আল-আসাদ সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় এই মন্তব্য করেছেন।
হিজাম আল-আসাদ ট্রাম্পের বিভিন্ন সময়ের হুমকি ও অবস্থান বদলকে উপহাস করে জানান, অঞ্চলে মার্কিন সামরিক সক্ষমতা বর্তমানে অত্যন্ত নাজুক। তাদের একাধিক ঘাঁটি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বিমান প্রতিরক্ষা ব্যবস্থা দুর্বল হয়ে পড়েছে।
উল্টো দিকে ইরানের হাতে রয়েছে ইসরাইলি শাসকগোষ্ঠী ও মার্কিন স্বার্থে বড় ধরনের আঘাত হানার মতো আধুনিক সামরিক ক্ষমতা।
তিনি আরও উল্লেখ করেন, ইরান চাইলে এই অঞ্চলের জ্বালানি অবকাঠামো ও মার্কিন সম্পদের ওপর বিশাল প্রভাব বিস্তার করতে পারে।
যখন কোনো সংঘাতের রাজনৈতিক ও সামরিক মূল্য বহুগুণ বেড়ে যায়, তখন ওয়াশিংটনের হুমকির ভাষা স্বয়ংক্রিয়ভাবেই শান্তির ভাষায় রূপ নেয়।
সংবাদের সূত্র: Pars Today (পার্সটুডে)
ও তাসনিম নিউজ এজেন্সির প্রতিবেদন অনুসরণে তৈরি।
সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের অ্যাম্বুলেন্সে আগুন
মার্কিন নিষেধাজ্ঞা অর্থনৈতিক জবরদস্তি : অভিযোগ চীনের
স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রগঠনে জোরালো অবস্থান ঘোষণা চীনের
বেরোবিতে শিবিরের জুলাই প্রদর্শনীতে ছাত্রদলের বাধা, দফায় দফায় সংঘর্ষ
ইরান যুদ্ধে বিজয় ঘোষণা করে ট্রাম্পকে সেনা প্রত্যাহারের আহ্বান
যুক্তরাষ্ট্রকে সমঝোতা মানতে বাধ্য করব: পেজেশকিয়ান