ইসরায়েলের বিরুদ্ধে মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হতে হবে : পাকিস্তান

ইসরায়েলি আগ্রাসন ও আধিপত্য মোকাবিলার লক্ষ্যে বিশ্বের সকল মুসলিম দেশকে এক ছাতার নিচে আসার আহ্বান জানিয়েছে পাকিস্তান।

মতপার্থক্য ভুলে ন্যাটোর আদলে শক্তিশালী ঐক্য গড়ে তোলার জোর দাবি জানান দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ।

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী স্পষ্টভাবে উল্লেখ করেন, বর্তমান দ্বিপাক্ষিক ও বাণিজ্যিক বিরোধগুলো সাময়িকভাবে পাশে রেখে মুসলিম বিশ্বের ঐক্যবদ্ধ হওয়া জরুরি।

আঞ্চলিক ও বিশ্বরাজনীতিতে নিজেদের অবস্থান শক্ত করতে এ পদক্ষেপ অত্যন্ত কার্যকর হতে পারে।

খাজা আসিফ আরও সতর্ক করে বলেন, ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণ মুসলিম জাতিগুলোর জন্য কখনোই কোনো সুফল বা স্থায়ী সমাধান বয়ে আনবে না।

তাই ইসরায়েলি নীতির বিরুদ্ধে একটি সুসংহত ও ঐক্যবদ্ধ প্রতিক্রিয়া জানানো এখন সময়ের দাবি।

সংবাদ সূত্র: পার্সটুডে (Pars Today)