মোহাম্মদ বাঘের গালিবাফ

ইরান তেল বিক্রি করতে না পারলে কেউ পারবে না 

মার্কিন সেন্টকম কমান্ডার অ্যাডমিরাল ব্র্যাড কুপার দাবি করেন, হরমুজ প্রণালী এখন আমেরিকার পূর্ণ নিয়ন্ত্রণে। ফলে ইরানের পক্ষে তেল রপ্তানি করা অসম্ভব হয়ে পড়েছে।

যুক্তরাষ্ট্রের এই দাবির কড়া জবাব দিয়েছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, ইরান তেল বেচতে না পারলে এই অঞ্চলের অন্য কেউ বিক্রি করতে পারবে না।

সামাজিক মাধ্যম এক্স-এ পুরনো এক বার্তা শেয়ার করে গালিবাফ তেলের বাজারের সমীকরণ স্পষ্ট করেন। তিনি বলেন, হয় সবাই শান্তিতে তেল বিক্রি করবে, না হয় এই অঞ্চলে কারও তেল বিক্রি করা সম্ভব হবে না।

ইরানি স্পিকার সতর্ক করে বলেন, তাদের জাতীয় নিরাপত্তা নিশ্চিত না হলে মধ্যপ্রাচ্যের কোনো অবকাঠামো নিরাপদ থাকবে না। একই সাথে তিনি স্পষ্ট করেন, মার্কিন বাহিনী এলাকা না ছাড়লে হরমুজ প্রণালীতে শান্তি ফিরবে না।

সূত্র: মেহর নিউজ এজেন্সি