ইরানের লারাক দ্বীপে মার্কিন হামলার পর প্রথমবারের মতো প্রতিক্রিয়া জানিয়ে দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, তেহরান কোনোভাবেই যুদ্ধ চায় না, তবে কোনো ধরনের আগ্রাসনের মুখে ইরান কখনই হাত গুটিয়ে বসে থাকবে না।
সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের (এসসিও) রাষ্ট্রপ্রধানদের শীর্ষ সম্মেলনে যোগ দিতে কিরগিজস্তানের রাজধানী বিশকেকের উদ্দেশ্যে রওনা দেওয়ার সময় গণমাধ্যমের কাছে প্রেসিডেন্ট পেজেশকিয়ান এই মন্তব্য করেন।
ইরানের ফার্স বার্তা সংস্থার তথ্য অনুযায়ী, পেজেশকিয়ান স্পষ্ট জানিয়ে দিয়েছেন, দেশের ওপর হামলা চালানো হলে তার দেশ আগ্রাসনকারীদের বিরুদ্ধে চূড়ান্ত ও কঠোর জবাব দেবে।
তিনি আরও সতর্ক করে বলেন, মধ্যপ্রাচ্য অঞ্চলে অস্থিরতা ও অশান্তি সৃষ্টি হওয়া কোনো দেশের জন্যই সুফল আনবে না, বরং এই পরিস্থিতি পুরো অঞ্চলের জন্য বড় ধরনের চ্যালেঞ্জ তৈরি করবে।
সূত্র: আল-জাজিরা