দখলকৃত সিরিয়ায় নেতানিয়াহু: কড়া প্রতিবাদ সৌদির

সিরিয়ার সার্বভৌম ভূখণ্ডে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর অবৈধ অনুপ্রবেশের ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা প্রকাশ করেছে সৌদি আরব। 

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে নেতানিয়াহুর এই পদক্ষেপকে আন্তর্জাতিক আইন ও সিরিয়ার আঞ্চলিক অখণ্ডতার মারাত্মক লঙ্ঘন বলে অভিহিত করেছে।

মন্ত্রণালয় স্পষ্ট জানিয়ে দিয়েছে, মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষা করতে হলে ইসরায়েলি অনুপ্রবেশ অবিলম্বে বন্ধ করতে হবে। একই সঙ্গে ১৯৭৪ সালের ঐতিহাসিক 'ডি-সেনগেজমেন্ট চুক্তি' মেনে চলার জন্য ইসরায়েলকে জোর তাগিদ দিয়েছে রিয়াদ।

ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজকে সঙ্গে নিয়ে নেতানিয়াহু দখলকৃত জাবাল আল-শেখ অঞ্চল সফর করেন এবং পুরো এলাকায় একচ্ছত্র নিয়ন্ত্রণের দাবি জানান। তবে সিরিয়া সরকার এই সফরকে সরাসরি তাদের সার্বভৌমত্বের ওপর অনাকাঙ্ক্ষিত আক্রমণ হিসেবে চিহ্নিত করেছে।