ইসরায়েলের নির্বাচনে এগিয়ে নেতানিয়াহুর জোট

আপডেট : ২৮ অক্টোবর ২০২৬, ১২:৫৪ পিএম

ইসরায়েলের নির্বাচনে ৫৭ দশমিক ৩ শতাংশ ভোটকেন্দ্রের ব্যালট গণনা শেষে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সমর্থক জোট ৫৫টি আসনে এগিয়ে রয়েছে। অন্যদিকে নেতানিয়াহু বিরোধী জোট পেয়েছে ৪৯টি আসন। আরব দলগুলো পেয়েছে ১৬টি আসন।

বুধবার (২৮ অক্টোবর) দেশটির স্থানীয় সময় সকাল ৭টা ৫৮ মিনিট পর্যন্ত গণনা করা ভোটের ভিত্তিতে কেন্দ্রীয় নির্বাচন কমিটি এ আংশিক ফল প্রকাশ করেছে।

প্রকাশিত ফল অনুযায়ী, এখন পর্যন্ত কয়েকটি দল পার্লামেন্টে আসন পাওয়ার জন্য নির্ধারিত ৩ দশমিক ২৫ শতাংশ ভোটের সীমা অতিক্রম করতে পারেনি। এর মধ্যে রিজার্ভিস্টস পেয়েছে ২ দশমিক ৬ শতাংশ, পিপল অব ইসরায়েল ১ দশমিক ৭ শতাংশ এবং চেরেদি পাবলিক পেয়েছে শূন্য দশমিক ২ শতাংশ ভোট।

তবে নির্বাচন কমিটি প্রকাশিত ফলকে আংশিক হিসেবে উল্লেখ করেছে। ভোট গণনা অব্যাহত থাকায় আসনসংখ্যায় পরিবর্তন আসতে পারে। সেনাসদস্যদের ভোটসহ দ্বৈত খামে জমা দেওয়া ভোটগুলো পরে গণনা করা হবে। ফলে চূড়ান্ত ফল প্রকাশের আগে কোনো জোটের আসনসংখ্যা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।

সূত্র: টাইমস অফ ইসরায়েল

ওয়াইএ
আরও পড়ুন