আন্তর্জাতিক হস্তক্ষেপের কঠোর বিরোধিতা করে কৌশলগত জলপথ বন্ধের হুমকি দিয়েছে ইয়েমেনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হুথি। মধ্যপ্রাচ্যের চরম উত্তেজনার মধ্যে এ অঞ্চলের প্রধান বাণিজ্য পথগুলো অবরুদ্ধ করার বার্তা দিল সংগঠনটি।
তাদের ওপর বা তাদের স্বার্থসংশ্লিষ্ট অঞ্চলে সামরিক কিংবা অর্থনৈতিক আক্রমণ হলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে হুথিদের পক্ষ থেকে সতর্ক করা হয়েছে। কোনো প্রকারের হামলা হলে গুরুত্বপূর্ণ প্রণালীগুলোর জলপথ পুরোপুরি সচল থাকবে না বলেও স্পষ্ট সংকেত দেওয়া হয়।
বিশেষজ্ঞদের মতে, এই হুমকির পর আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহের ক্ষেত্রে বড় ধরনের শঙ্কা তৈরি হয়েছে। বিশেষ করে লোহিত সাগর ও সংলগ্ন এলাকায় বাণিজ্যিক জাহাজের চলাচল ঝুঁকিতে পড়তে পারে।
সূত্র: আল জাজিরা