হুঁশিয়ারি ট্রাম্পের

হরমুজে যারা সহায়তা করবে না তাদের থেকে ক্ষতিপূরণ আদায় 

ইরান অত্যন্ত দ্রুত ও মরিয়া হয়ে মার্কিন প্রশাসনের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছাতে চাইছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে দেওয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন।

তবে তেহরানের সঙ্গে বৈঠকে বসা বা কোনো চুক্তিতে যাওয়া হবে কি না, সেই সিদ্ধান্ত চূড়ান্তভাবে যুক্তরাষ্ট্রই নেবে বলে পরিষ্কার জানান ট্রাম্প। হরমুজ প্রণালি সুরক্ষায় যেসব দেশ সহায়তা করবে না, তাদের কাছ থেকে ক্ষতিপূরণ আদায়ের হুঁশিয়ারিও দেন তিনি।

আয়ারল্যান্ডে আইরিশ ওপেন গলফ চ্যাম্পিয়নশিপে দেওয়া এক বক্তব্যে ট্রাম্প আশা প্রকাশ করেন, আসন্ন মার্কিন মধ্যবর্তী নির্বাচনের পরপরই ইরান সংঘাতের অবসান ঘটবে। এই সংকট কাটলে বিশ্ববাজারে তেলের দাম দ্রুত কমে আসবে বলেও তিনি উল্লেখ করেন।